জৈন্তাপুর প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২১ ০০:৩০

জৈন্তাপুরে নারীর ভ্যানেটি ব্যাগে নবজাতকের লাশ

সিলেটের জৈন্তাপুর উপজেলার ফেরীঘাট বড়গাং নদী থেকে এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ফেরীঘাট বড়গাং নদীতে রক্ত মাখা নারীদের ব্যানেটি ব্যাগের ভিতরে থাকা অবস্থায় ওই নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ফেরীঘাট বড়গাং নদীতেকে বা কারা নবজাতক শিশুর লাশ রক্ত মাখা নারীদের ব্যানেটি ব্যাগর ভেতরে মোড়ানো অবস্থায় ফেলে দিয়ে যায়। বিকাল ৩টার দিকে স্থানীয় পথচারীরা রক্ত মাখা একটি ব্যানেটি ব্যাগ দেখতে পায়। এ সময় কাছে গিয়ে তারা সদ্যজাত শিশুর লাশ দেখতে পায়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ লাশ দেখতে ভিড় জমায়। বিকাল ৪টার দিকে শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, নবজাতকের লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষ না হলে এ বিষয়ে তেমন কিছুই বলা যাচ্ছে না।

আপনার মন্তব্য

আলোচিত