০৯ নভেম্বর, ২০১৫ ১৬:২৭
সিলেট নগরীর তালতলা এলাকার থেকে জামাল আহমদ ওরফে 'কালা' জামাল ও ইমাদ উদ্দিন নামে দুই ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুর সোয়া ২ টার দিকে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
আটকের পর তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করে মহানগর ডিবি পুলিশ। জামল ও ইমাদ দুজনই নগরীর নুরানী আবাসিক এলাকার বাসিন্দা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ দু'জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জামাল ও ইমাদের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে, তাই তাদের তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ছাত্রদলের একটি সূত্র জানায়, সোমবার সকালে মামলার হাজিরা দিতে আদালতে যান জামাল ও ইমাদ। হাজিরা শেষে দুপুর সোয়া ২ টায় গোয়েন্দা পুলিশ সদস্যরা তাদের আটক করেন।
আপনার মন্তব্য