১৪ নভেম্বর, ২০১৫ ১২:৩৬
সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির কর্মীসহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে জেলার ১১টি উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, পুরো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের অভিযান অব্যহত থাকবে।
কোনও অপরাধী পার পাবে না বলে উল্লেখ করেন তিনি।
আপনার মন্তব্য