নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২১ ২১:৪৮

চা বাগান থেকে পাতা চুরি করে নেওয়ার সময় আটক ৪

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান থেকে ১৯৫ কেজি চা পাতা উদ্ধারসহ ৪ চোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুলাই) ভোর রাতে এসআই (নি.) মো. নাজমুল আলমসহ একদল পুলিশ তাদেরকে আটক করে।

আটক চারজন হলো- মালনীছড়া চা-বাগান এলাকার হরিয়া সবরের ছেলে মদন সবর (২৩), সুধাম বাউরীর ছেলে বাবুল বাউরী (৩২), মেঘনাথ বাউরীর ছেলে অরুন বাউরী (২৬) ও লাক্কাতুরা চা-বাগান এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে মো. রবিউল (২৬)।

পুলিশ জানায়, লাক্কাতুরা চা-বাগান এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহ বশত ১টি সিএনজি অটোরিকশায় থাকা ৩টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় রক্ষিত চা-পাতা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, পলাতক বিবাদী আলী হোসেনসহ (২৫) অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনের সহায়তায় মালনীছড়া চা-কারখানা থেকে কৌশলে সংগোপনে চুরি করে সিএনজি যোগে চৌকিদেখী এলাকার দিকে পাতা নিয়ে যাচ্ছিল। জব্দকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে মালনীছড়া চা-বাগান কর্তৃপক্ষের পক্ষে বিদ্যুৎ তালুকদার এজাহার দায়ের করলে এয়ারপোর্ট থানার মামলা নং-০৭, তাং-০৬/০৭/২০২১খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড রুজু হয়।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়েরপূর্বক আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত