গোায়াইনঘাট প্রতিনিধি

০৭ জুলাই, ২০২১ ১৮:৩০

তামাবিল দিয়ে মেঘালয়ে গেলো প্রধানমন্ত্রীর পাঠানো আম

সিলেটের তামাবিল স্থল বন্দর দিয়ে ভারতে গেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো বিশেষ উপহারের আমে। সরাসরি দুদেশের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মাধ্যমে এ আমের চালান হস্তান্তর হয়।

বুধবার দুপুর ১টার দিকে করোনা ভাইরাস সংক্রমনরোধে চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে ভারতের মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে আমের চালান পাঠানো হয়। লেঙ্গরা, হিমসাগর, হাড়িভাঙ্গা, আম্রপালিসহ বিভিন্ন জাতের ১২শত কেজি আম পাঠানো হয়।

তামাবিল স্থল বন্দরের ভারতের ডাউকি অংশে মেঘালয়ের মূখ্যমন্ত্রীর জন্য পাঠানো উপহারের এই আমের চালান গ্রহণ করেন গৌহাটিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের অতিরিক্ত হাই কমিশনার সৈয়দ তানভির মনসুর।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ, তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেক পোষ্টের মোঃ মিজানুর রহমান, তামাবিল স্থল বন্দরের ডিডি মাহফুজ রহমান, তামাবিল কাষ্টমসের সুপার আশিকুর রহমান ও রফিকুল ইসলাম, তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী, সহ-সভাপতি জালাল উদ্দিন, বিজিবি ও পুলিশ সদস্যরা। ভারতীয় অংশেও কাষ্টমস, পুলিশ বিভাগ এবং বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত