গোলাপগঞ্জ প্রতিনিধি

০৭ জুলাই, ২০২১ ২২:১৯

গোলাপগঞ্জে বৃদ্ধ খুনের ঘটনায় ছেলেসহ দুই জন গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে তোতা মিয়া (৫৫) নামের বৃদ্ধ খুনের ঘটনায় এক ছেলে সহ দুই জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বাঘা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজার এলাকার নিহত তোতা মিয়ার ছোট ছেলে তামিম আহমদ (২০) ও কান্দিগাঁও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আলাল আহমদ (৩০)।  

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের  বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।     

উল্লেখ্য, গত ২জুলাই রাতে দ্বিতীয় বিয়ে করায় ছেলে ও শ্যালকদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন বাঘার তোতা মিয়া। এ ঘটনার পর নিহতের বোন ছালেহা বেগম বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২জনকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৬) দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত