নিজস্ব প্রতিবেদক

০৮ জুলাই, ২০২১ ০৩:৩২

শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. তাজুল ইসলাম (৪০), মো. নান্নু মিয়া (৫০), ৩। মোঃ স্বপন মিয়া (৩০)।

গত মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি দল অভিযান চালিয়ে ১১নম্বর ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলীপুর এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।

এসময় মাদক বিক্রির ২২ হাজার ৩৬৪ টাকা ও মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

আপনার মন্তব্য

আলোচিত