নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০২১ ০১:৫০

দোয়ারাবাজারে ভারতীয় কাপড়সহ গ্রেপ্তার ২

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৫৮টি ভারতীয় কাপড়সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে র‌্যাবের অভিযানে উপজেলার মান্নারগাঁও ইউপির আজমপুর গ্রামের আজমপুর গুদারাঘাট থেকে কাপড়সহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- উপজেলার গাছগড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. কাউছার আলম (২৫) ও বাজিদপুর গ্রামের মৃত মোসদ্দর আলীর ছেলে আক্তার মিয়া (৩২)।

র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল দোয়ারাবাজার থানাধীন মান্নারগাঁও ইউপির আজমপুর গ্রামস্থ আজমপুর গুদারাঘাটে অভিযান চালায়। এসময় ১৫৮ টি ইন্ডিয়ান কাপড়ের থান, নগদ ৩ হাজার টাকাসহ মো. কাউছার আলম ও  আক্তার মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

আপনার মন্তব্য

আলোচিত