নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২১ ১৭:৩৩

খেলা ব্রাজিলে, উত্তেজনা সিলেটেও

কোপার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ

আরেকটি মহরণের জন্য প্রস্তুত বিশ্ব। এ লড়াই ফুটবলের। এ লড়াই সৌন্দর্যের। আর এতে যদি মুখোমুখি ফুটবলের চির প্রতিদ্বন্দ্বি ও চির সুন্দরের দুটি দেশ ব্রাজিল আর আর্জেন্টিনা- তাহলে তো কথাই নেই।

রোববার ভোরে কোপার ফাইনালে এই দুই পরাশক্তিই অংশ নিচ্ছে। আর ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানে তো বাংলাদেশেও আলোচনা-উত্তেজনা, তর্কযুদ্ধ। এই দুই দেশের বিপুল ভক্ত রয়েছে এদেশে। সম্ভবত এখানেই সবচেয়ে আবেগি ভক্ত ব্রাজিল-আর্জেন্টিনার।

ফলে কোপার ফাইনালের উত্তেজনা বেশ ভালোভাবেই দেখা দিয়েছে দেশে। কিছু জায়গায় মারামারি লেগে যাওয়ার খবরও মিলেছে।

ব্রাজিলের মারাকানায় হবে এই ফাইনাল ম্যাচে। ব্রাজিল-আর্জেন্টিনা আরেকটি দ্বৈরথের উত্তেজনা ছড়িয়েছে সিলেটেও। দুই দল ফাইনাল নিশ্চিত করার পর থেকেই তাদের সমর্থকরা এ নিয়ে আলোচনা-তর্ক মেতে উঠেছেন। ফেসবুকে ক'দিন ধরেই চলছে তুমুল তর্কযুদ্ধ। নিজেদের দলকে শক্তিশালী প্রমাণের চেষ্টা। সিলেটের অনেকেই নিজের পছন্দের দলের জার্সি পড়ে ফেসবুকে ছবিও পোস্ট করছেন।

উত্তেজনা এমন পর্যায়ে পৌঁচেছে যে, শনিবার দুপুরে কঠোর লকডাউন উপেক্ষা করে সিলেটের জিন্দাবাজারে ব্রাজিল-আর্জেন্টিনার জার্সিও বিক্রি হতে দেখা গেলো। আগে বিশ্বকাপের সময়ই কেবল এমন চিত্র দেখা যেতো।

জিন্দাবাজার এলাকায় হাতে করে ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি বিক্রি করছিলেন শরিফ আহমদ। তিনি বলেন, এবার লকডাউনের কারণে দোকানপাট বন্ধ। মানুষজন চাইলেও জার্সি কিনতে পারছে না। তাই হাতে করেই জার্সি নিয়ে বিক্রির জন্য এসেছি। মড়কে মানুষজন কম থাকলেও ভালোই বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

শরিফের কাছ থেকে আর্জেন্টিনার জার্সি কিনে নেওয়া মাহিন আহমদ বলেন, প্রিয় দলের খেলা। তাও ব্রাজিলের বিরুদ্ধে। একটা জার্সি না পরলে তো খেলা দেখা ঠিক পূর্ণ হবে না। তাই কিনে নিলাম। এতে খেলা দেখার মজা আরও বেড়ে যাবে।

এদিকে, দলবেঁধে বন্ধুবান্ধর মিলে ফাইনাল খেলা উপভোগেরও আয়োজন করছেন অনেকে। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের কারণে বড় পরিসরে আয়ো্জন করা না গেলেও ঘনিষ্ট বন্ধুদের নিয়ে সকালে দুই চির প্রতিদ্বন্দ্বির ফাইনাল খেলা দেখার আয়োজন চলছে অনেক জায়গায়।

শিবগঞ্জ এলাকার কলেজ ছাত্র ইশরাক হোসেন বলেন, লকডাউনের কারণে বাইরে যেতে পারবো না। আবার একা খেলা দেখেও মজা নেই। তাই বাসায়ই বন্ধুদের ডেকেছি। এখানে সবাই মিলে খেলা দেখবো।  

তিনি বলেন, আমি ব্রাজিল সমর্থক। তবে আমার আর্জেন্টিনা সমর্থক বন্ধুদেরও খেলা দেখার জন্য ডেকেছি। তুই পক্ষের সমর্থক না থাকলে খেলা দেখা মজা নেই।

শিরোপার গুরুত্ব যার কাছে যেমনই হোক না কেন, একে তো এটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের চূড়ান্ত লড়াই, তার ওপর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রতিদ্বন্দ্বিতা; যুদ্ধের আমেজ তো এখানে থাকবেই। মেসি-নেইমাররা মাঠে নামবেন শিরোপার লক্ষ্যেই। আর সিলেটের দর্শকরাও নিজের দলের জয়ের পাশাপাশি চার একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ।

আপনার মন্তব্য

আলোচিত