১৩ জুলাই, ২০২১ ০১:২৭
আজ মঙ্গলবার (১৩ জুলাই) থেকে সিলেটে শুরু হচ্ছে মর্ডানার কোভিড টিকাদান কর্মসূচী। সিলেট সিটি কর্পোরেশনের পরিচালনায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল দু’টি কেন্দ্রে মডার্নার টিকাদান কার্যক্রম চলবে।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, প্রথম দফায় সিলেট মহানগর এলাকার জন্য যুক্তরাস্ট্রের কোভ্যাক্সের মডার্নার ১৯ হাজার ২০০ ডোজ টিকা এসেছে।
তিনি জানান, প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চলাচলে বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে টিকা কেন্দ্রে আসতে পারবেন নাগরিকরা। তবে কেন্দ্র পরিবর্তন করে কেউ টিকা গ্রহণ করতে পারবেন না। এবং টিকাগ্রহণকারীর রেজিস্ট্রেশনকৃত মোবাইলে বার্তা না আসলে টিকা নিতে পারবেন না।
সিসিক জানায়, যারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র থেকে সিনোফার্ম এর ১ম ডোজ টিকা গ্রহণ করেছিলেন তারা ১৭ জুলাই থেকে আলাদা বুথে ২য় ডোজ টিকা নিতে পারবেন।
এরআগে রোববার দুপুরে নতুন করে ৬৪ হাজার ২শ’ ডোজ করোনা ভ্যাকসিন সিলেট এসে পৌঁছে বলে জানান সিলেট সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।
আপনার মন্তব্য