তাহিরপুর প্রতিনিধি

১৭ জুলাই, ২০২১ ০০:৩৭

তাহিরপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২০ জনকে জরিমানা

স্বাস্থ্যবিধি অমান্য করায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পশুর হাটসহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ২০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সদর বাজার, আনোয়ারপুর বাজার, বাদাঘাট বাজার ও শান্তিপুর পশুর হাটে পৃথক অভিযান হয়। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ২০ ব্যক্তিকে ২২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে তাহিরপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগীতা করেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির জানান, স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সকলকে মাস্ক পরে চলার জন্য প্রচারণা চালানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত