১৮ জুলাই, ২০২১ ২১:২৪
সিলেট-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক বালাগঞ্জের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেছেন। এসময় তিনি ২৮ জুলাই লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহবান জানিয়েছেন।
রোববার (১৮ জুলাই) বালাগঞ্জের পূর্ব গৌরিপুর ইউনিয়নের মহিশাসি, কায়েস্তঘাট, মধুরাই, মুসলিমাবাদ ও পশ্চিম গৌরিপুর ইউনিয়নের পীরেরবাজার, আদিতপুর, নলজুরসহ বিভিন্ন স্থানে পথসভায় ও গণসংযোগ করেন।
এসময় তিনি বলেন, পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদকে অত্যন্ত ভালোবাসতেন এ অঞ্চলের মানুষ। জেলে থাকা সত্ত্বেও তার মনোনীত প্রার্থীকে বারবার নির্বাচিত করেছিলেন আপনারা। এবার সেই লাঙ্গল প্রতীক নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। দয়াকরে আমাকে একটিবার আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি আপনাদেরকে উন্নয়ন দিবো। এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।
এ সময় কেন্দ্রীয় জাপা সদস্য মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আহসান হাবীব মঈন, সাবেক সাংগঠনিক সম্পাদক বাছির আহমদ, সাবেক দফতর সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা যুব সংহতির সভাপতি মর্তুজা আহমদ চৌধুরীসহ জাপা ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য