তাহিরপুর প্রতিনিধি

২৫ জুলাই, ২০২১ ০৩:০৯

তাহিরপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোজাহিদের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মোজাহিদ উদ্দিন আহমদ (৮০) মারা গেছেন।

শনিবার (২৪ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা শহরের নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মোজাহিদ উদ্দিনের কনিষ্ঠ ছেলে শাহীন আহমেদ জানান, তিনি দীর্ঘদিন ধরেই নানা জঠিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

৭১’র মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের রনাঙ্গনে ৫ নম্বর সেক্টরের সুনামগঞ্জের তাহিরপুরে মেঘালয় সীমান্তঘেষা টেকেরঘাট ৪নম্বর সাব সেক্টরে কমান্ডার হিসাবে দায়িত্বপালন করতে গিয়ে তিনি পাক হানাদার বাহিনীর সাথে একাধিকবার সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়ে আহত হন। দেশ স্বাধীনের পর তিনি একাধিক মেয়াদে থানা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও পরবর্তীতে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের দায়িত্বপালন করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা প্রেসক্লাবে সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাংবাদিক কামাল হোসেন, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আবুল কাশেম, রাজন চন্দ্র, শামসুল আলম আখঞ্জি, আহমেদ কবির, আবু জাহান, মোরাদ মিয়াসহ উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত