ছাতক প্রতিনিধি

২৫ জুলাই, ২০২১ ১৭:১১

ছাতকে লকডাউন অমান্য: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ছাতকে সরকারি বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৫জুলাই) বিকেলে ছাতক শহর ও গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইসলাম উদ্দিন।

অভিযানের সময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ ইসলাম উদ্দিন জানান, লকডাউনের বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে ছাতক শহরসহ উপজেলার বিভিন্ন বাজার, পয়েন্ট, অলিগলিতে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। বিধিনিষেধ অমান্যকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত