নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২১ ২১:১০

গোয়াইনঘাটে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাটে ২ হাজার ৩ পিস ইয়াবাসহ  মো. রাসেল আহমেদ (১৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার রস্তুমপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৯ এর একটি দল ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রাসেল উপজেলার ভিতরগোল গ্রামের মো. আবুল খায়েরের ছেলে।

রোববার (২৫ জুলাই) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি আভিযানিক দল সিলেট জেলার গোয়াইনঘাট থানার ১ নম্বর রস্তুমপুর ইউনিয়নের তেলিকান্দি এলাকায় অভিযান চালায়। এসময় ২ হাজার ৩ পিস ইয়াবাসহ মো. রাসেল আহমেদকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গোয়াইনঘাট থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

আপনার মন্তব্য

আলোচিত