গোলাপগঞ্জ প্রতিনিধি

২৪ আগস্ট, ২০২১ ২০:২৬

জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার বিএনপি নেতা এমরান

সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে গোলাপগঞ্জ পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায় তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় একটি মামলায় (মামলা নং- জি আর ৮৮/১৬) ও সিলেট এয়ারপোর্ট থানায় আরেকটি মামলায় (মামলা নং- জি আর ৪২/১৭) ওয়ারেন্ট রয়েছে।

জানা যায়, এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে অনুষ্ঠিত বিএনপি নেতা মাওলানা রশিদ আহমদের জানাজা থেকে বাড়ি ফিরছিলেন। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত