চুনারুঘাট প্রতিনিধি

২৭ আগস্ট, ২০২১ ০০:২৮

চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রী দিলারা আক্তার (৩০) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। নিহত দিলারা উপজেলার মহদিরকোনা গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী কাওছার মিয়ার স্ত্রী।

২৬ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রান্নাঘরের বাঁশের তীরের সাথে দিলারাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান দিলারার শশুর রমিজ মিয়া। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।

এদিকে দিলারার পরিবারের দাবি দিলারা আত্মহত্যা করেনি তাকে মেরে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। দিলারার শাশুড়ী প্রায়ই দিলারাকে মানসিক নির্যাতন করতেন। দিলারার বিরুদ্ধে ছেলের নিকট অনেক সময় মিথ্যা অভিযোগও করতেন। এ কারনেই দিলারা আত্মহত্যা করতে পারেন বলে তাদের ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে স্হানীয় ইউপি চেয়ারম্যান মো. রমিজ উদ্দিন ঘটনাস্হল পরিদর্শন করেন।

পরে চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

আপনার মন্তব্য

আলোচিত