জুড়ী প্রতিনিধি:

২৭ আগস্ট, ২০২১ ০২:০৫

জুড়ীতে সাগরনাল ওয়েলফেয়ার সোসাইটির ১০ বছর পূর্তি উদযাপন

জুড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সাগরনাল ওয়েলফেয়ার সোসাইটির ১০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সাগরনাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাহাব উদ্দিন সামছু।

সংগঠনের সদস্য শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাগরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেদা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক কামাল হোসাইন, সহকারী শিক্ষিকা জবা রানী চাষা, এনটিভি ইউরোপের প্রতিনিধি তানজীর আহমেদ রাসেল, সহকারী শিক্ষক আশরাফ আহমেদ শিপন, সহকারী শিক্ষক হারুনুর রশিদ, বক্তব্য রাখেন সংগঠনের সদস্য শহিদুর রহমান পাবেল, প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমান, সদস্য মীর হোসাইন সাদ্দাম, প্রতিষ্ঠাতা সদস্য ফয়জুর রহমান ফয়েজ ও সদস্য কামরুল ইসলাম, আবুল কালাম আজাদ, শাহাব উদ্দিন, মাহফুজুর রহমান, কামরান খান, ফয়ছল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ডা. আফছার উদ্দিন, আছাদ উদ্দিন, নুরুল ইসলাম, শরীফুল ইসলাম মামুন, সায়মন চৌধুরী, নাজমুল ইসলাম, সাদেকুর রহমান, এহসান তামিম, আবরার হাসান, শাকিল উদ্দিন, মাসুম আহমেদ প্রমুখ।

সংগঠনের ১০ বছর পূর্তিতে এলাকার ১০০ গরীব ও দুঃস্থদের মধ্যে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ বিতরণ করা হয়।পরে কলেজ, স্কুল, মাদ্রাসা, ঈদগাহ ও মসজিদসহ সর্বমোট ৪০টি প্রতিষ্ঠান ও রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৩৯টি আম, লিচু, কাঠাল, জলপাই ও কৃষ্ণচূড়ার বৃক্ষরোপন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত