মাধবপুর প্রতিনিধি

২৯ আগস্ট, ২০২১ ১৯:৫৮

মাধবপুরে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান, ৬ মামলা

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে অবৈধ ভাবে পরিচালিত একটি করাত কলের শ্রমিককে ৩ মাসের কারাদণ্ড ও অন্য ৬টি করাতকলের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে।

রোববার (২৯ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে বন বিভাগের লোকজন উপজেলার মনতলা ও শাহজাহানপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে অবৈধ ভাবে করাতকল চালানোর অপরাধে মনতলা বাজারের একটি করাতকলের শ্রমিক নবী হোসেনকে (৫৫) ৩ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৬টি করাতকলের কার্যক্রম বন্ধ করে, যন্ত্রপাতি জব্দ করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত