সিলেটটুডে ডেস্ক

৩১ আগস্ট, ২০২১ ২১:০০

জেলা শিল্পকলার সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেট জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় পর্যায়ের অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগীয় পর্যায়ের ১৮জন বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. খলিলুর রহমান।

সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ-এর সভাপতিত্বে এবং জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীমা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

উল্লেখ্য, উপজেলা ও মহানগর পর্যায়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীরা জেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভাগীয় পর্যায়ে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছেন তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতাটি সংগীত, আবৃত্তি ও ৭ মার্চের ভাষণ উপস্থাপন বিষয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিষয়ে দুটি করে গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তন্মধ্যে ‘ক’ বিভাগ : ১ম থেকে ৭ম শ্রেণি এবং ‘খ’ বিভাগ : ৮ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিভক্ত ছিল।

আপনার মন্তব্য

আলোচিত