৩১ আগস্ট, ২০২১ ২৩:২৭
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে শ্রীরামসী গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শহীদ স্মৃতি সংসদের আয়োজনে শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে স্থাপিত স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে শহীদ স্মৃতি সংসদের সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাজের আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন তালামীযের শ্রীরামসী আঞ্চলিক শাখার সভাপতি হাফিজ আব্দুল মনাফ, শহীদ স্মৃতি সংসদের সাবেক সভাপতি বাবুল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আবুল মুনসুর খাঁন মাসুম, সহ সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, সাবেক অর্থ সম্পাদক ফারদিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জুয়েল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরান আহমদ।
সভার শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন শহীদ স্মৃতি সংসদের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক।
সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য