০১ সেপ্টেম্বর, ২০২১ ০০:১৩
জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বণিক সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার বিভিন্ন পদে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র ফরম দাখিল করেছেন।
নির্বাচন কমিশনের কাছে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীরা হলেন বর্তমান সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, ব্যবসায়ী মোশাহিদ ভূঁইয়া ও নুর মোহাম্মদ।
এছাড়া যুগ্ম সম্পাদক পদে চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন বর্তমান যুগ্ম সম্পাদক লিটন মিয়া, বিশ্ব বৈদ্য, রফিক মিয়া ও আব্দুল আলী।
বাজার বণিক সমিতির নির্বাচন কমিশনার ডা. আব্দুল আহাদ বলেন, ‘সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে আগামি ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’
আপনার মন্তব্য