০১ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪৩
গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় অবৈধভাবে টিলা কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. গোলাম কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় অবৈধভাবে টিলা কাটার সময় এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(চ) ধারার অপরাধে ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য