০২ সেপ্টেম্বর, ২০২১ ২৩:২৯
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে র্যাব ৫০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার ৯ নম্বর নূরপুর ইউনিয়নের পুরাসুন্দা (ঢাকা-সিলেট মহাসড়ক) এলাকায় এ অভিযান করে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি দল।
গ্রেপ্তার মো. রুবেল (২৮) ব্রাহ্মণবাড়ীয়া জেলার আড়াইবাড়ি এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
অভিযানে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর আভিযানিক দলকে নেতৃত্ব দেন র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।
আপনার মন্তব্য