মাধবপুর প্রতিনিধি:

০৩ সেপ্টেম্বর, ২০২১ ০১:৪৪

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে এরশাদ মিয়া (৪০) নামে এক রেল কর্মচারীর (ওয়েম্যান) নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টায় ইটাখোলা রেলস্টেশনের দক্ষিণে ঢাকা -সিলেট রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ মিয়া উপজেলার বড়ধলিয়া গ্রামের মৃত তাজু মিয়ার ছেলে।

শায়েস্থাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, বুধবার রাতে এরশাদ মিয়া স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন। পথে ইটাখোলা রেলস্টেশনের দক্ষিণে সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী আন্তঃনগর উদয়ন ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই এরশাদ মিয়ার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ।

আপনার মন্তব্য

আলোচিত