কুলাউড়া প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর, ২০২১ ১৫:১৯

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, বাবা-ছেলে নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় ধুমড়ে মুছড়ে গেছে যাত্রীবাহি একটি মাইক্রোবাস। এতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরার হোসেনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া স্টেশনের কুলাউড়া রেলস্টেশনের ব্যবস্থাপক মুহিবুর রহমান জানান, হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা সিলেট নগরের আম্বরখানা এলাকার বাসিন্দা। তারা হলেন ফরিদ মিয়া (৪৮) ও তার ছেলে আফিফ (৮)। এ ঘটনায় কিছু সময় রেল যোগাযোগ বন্ধ থাকলেও ফের সচল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাটেরা হোসেনপুর মোরা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে রেললাইনের ক্রসিং দিয়ে একটি মাইক্রোবাস পার হচ্ছিল। এমন সময় হঠাৎ সেখানে চলে আসে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন। এতে ট্রেনের সঙ্গে নোয়া গাড়িটির সংঘর্ষ হয়। ট্রেন নোয়া গাড়িটিকে কিছুদূর টেনে নিয়ে যায়।

এদিকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর বাস স্ট্যান্ডের কাছে রেলটি পৌঁছালে রেল ক্রসিংয়ে উঠে যায় নোহা গাড়িটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও দেড়টার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

নিহতদের মধ্যে একজন শিশু রয়েছেন জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, নিহত তিনজনের মধ্যে একটি শিশুও আছে। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত