জগন্নাথপুর প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর, ২০২১ ২০:৫৭

জগন্নাথপুরে দুই আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ পৃথক অভিযানে ওয়ারেন্ট ভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৪ে সেপ্টেম্বর) রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৫ সেপ্টেম্বর) তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পূর্ব কাতিয়া গ্রামের জাহরুল ইসলামের ছেলে হুমায়ুন কবির (৩২) এবং উপজেলার মিরপুর ইউনিয়নের লহরী গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে আব্দুস শহিদ (৫৫)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত