সিলেটটুডে ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২১ ১৩:৫৭

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শফিকুর রহমান চৌধুরীর শ্রদ্ধা

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় শফিকুর রহমান চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে মঙ্গলবার সকালে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যেশফিকুর রহমান চৌধুরী তাকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করায় বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভানেত্রী ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতিও। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।

এসময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে। তার গতিশীল নেতৃত্বে সিলেট জেলা আওয়ামী লীগ আরো সুসংগঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এস এম নুনু মিয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক এড. আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. ছালেহ আহমদ হীরা, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, এডভোকেট নুরে আলম সিরাজী, মোঃ আব্দুল বারী, মোঃ জাকির হোসেন, এডভোকেট মনসুর রশীদ, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, হাজী আবুল লেইছ চৌধুরী, ডাঃ নাজরা আহমদ চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত