চুনারুঘাট প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০২১ ১৫:২১

চুনারুঘাটে ৬ কেজি গাঁজা জব্দ

হবিগঞ্জের চুনারুঘাটে ৬ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বিজিবি জানিয়েছে, সোমবার বিকেলে উপজেলার গুইবিল সীমান্ত ফাঁড়ীর সুবেদার মোহাম্মদ মোস্তফা কামালের নেতৃত্বে একদল বিজিবি ভারতীয় সীমান্তের ১৯৭১ পিলারের বাংলাদেশ অভ্যন্তে অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজা পাচারকারীরা পালিয়ে যায়।

সুবেদার মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, জব্দকৃত গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত