তাহিরপুর প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৫৩

তাহিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার নাগরপুর গ্রামের মো. শুক্কুর আলীর মেয়ে আফরুজা আক্তার (১০)।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নাগরপুর গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বাদাঘাট ইউনিয়নের নাগরপুর গ্রামে বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করার সময় ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ডুবা থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে বাদাঘাট বাজারে নিয়ে যাওয়া হলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ডাক্তার বলেন, শিশুটি আমার কাছে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত