১৩ সেপ্টেম্বর, ২০২১ ২৩:৩৯
সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজ বক্স সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮ টা ১০ মিনিটে রায়নগর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই রাজনীতিবিদের নামাজের জানাজা আগামীকাল দুপুর ২ ঘটিকায় শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য