২৮ সেপ্টেম্বর, ২০২১ ২৩:১৭
হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত বড়বাবু মুন্ডা (১৫) উপজেলার আহম্মদাবাদ ইউপির নালুয়া চা বাগানে রবি মুন্ডার ছেলে।
জানা যায়, বড়বাবু ওই চা বাগানে কাজে গেলে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষনিত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম।
আপনার মন্তব্য