তাহিরপুর প্রতিনিধি:

২৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:২৯

তাহিরপুরে শেখ হাসিনার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার সময় বাদাঘাট বাজারের যুবলীগ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগ সভাপতি মো. মাসুক মিয়া।

হাফেজ আতাউর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ঝুমুর তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাবির আহমেদ জাবেদ, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব, উত্তর বড়দল ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের আওয়ামী লীগ সভাপতি খুরশিদ আলম, বড়দল উত্তর ইউনিয়নের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা, মাহবুব আলম, রায়হান আহমেদ, সোহাগ মিয়া, রাসেল সিকদার, ফয়সাল, জয়নাল ও জহিরুল ইসলাম প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন হাফেজ মওলানা ইয়াহিয়া, মওলানা আমিরুল ইসলাম, মওলানা মোশাররফ হোসেনসহ ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওলামালীগ ও আওয়ামীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল শেষে কেক কাটা হয়।

আপনার মন্তব্য

আলোচিত