নিজস্ব প্রতিবেদক:

০৫ অক্টোবর, ২০২১ ২০:৩৬

নবীগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাব ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার আমকোনা এলাকায় এ অভিযান হয়েছে।

গ্রেপ্তার মো. মহরম খান (২৬) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গুচ্ছগ্রাম (ওয়্যারলেস বাজার) এলাকার মৃত লোকমান খানের ছেলে।

মঙ্গলবার (৫ অক্টোবর) র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

অভিযানে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর, সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) তুহিন রেজা।

আপনার মন্তব্য

আলোচিত