শান্তিগঞ্জ প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০২১ ০২:০৩

পাথারিয়ায় ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা

শান্তিগঞ্জে পাথারিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টায় বাজারের একটি মার্কেটের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক লুৎফুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় যুবদলের সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা হারুনুর রশীদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ।

এসময় উপস্থিত ছিলেন- যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল আলম, মোহাম্মদ আলী, মুহিবুর রহমান মানিক, শহিদুল ইসলাম মুন্সি, শিব্বির আহমাদ, কৃষক দল নেতা মাহবুব ইসলাম, সৈনিক দলের কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ, যুবনেতা কবির আহমদ, নুর আহমদ সবুজ, আক্তার হোসেন, হাম্মাদ আহমদ, মুনসুর আহমেদ, শিব্বির আহমদ, কবির আহমদ, দুলাল মিয়া ও জিয়া উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত