নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২১ ১৪:০৫

ওসমানী হাসপাতালে অবৈধ পার্কিং ও স্ট্যান্ড উচ্ছেদে অভিযান

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে অবৈধ পার্কিং ও অ্যাম্বুলেন্সের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে এই অভিযান চালানো হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে একটি বুলডোজার দিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ পথের ঠিক ডানপাশে একটি অবৈধ পার্কিং গুড়িয়ে দেওয়া হয়। একইসাথে অবৈধ অ্যাম্বুলেন্স স্ট্যান্ডও উচ্ছেদ করা হয়। এ সময় নির্দেশনা না মানায় একটি সিএনজি অটোরিকশা জব্দ করে আভিযানিক দল।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘উচ্ছেদ অভিযান হয়েছে। কাউকে জরিমানা করা হয়নি।’

আপনার মন্তব্য

আলোচিত