নবীগঞ্জ প্রতিনিধি:

১১ অক্টোবর, ২০২১ ২১:০৪

কুশিয়ারা নদীতে ২০০০ মিটার কারেন্ট জাল জব্দ

নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে অভিযানে চালিয়ে উপজেলা প্রশাসন ২০০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে। পরে এগুলো ধ্বংস করা হয়।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে এই অভিযান হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

অভিযানে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. শাহজাহান মিয়া প্রমুখ সহায়তা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত