জগন্নাথপুর প্রতিনিধি:

২২ অক্টোবর, ২০২১ ০১:৩৭

জগন্নাথপুরে প্রশাসনের উদ্যাগে ‘সম্প্রীতি সভা’

‌সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যাগে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ধর্মীয় নেতাদের নিয়ে এক সম্প্রীতি সভা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম।

‌এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সহকারী কমিশনার ভূমি অনুপম দাস অনুপ, থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী,‌ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু।

ইসলাম ধর্মীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম নিজাম উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম, মুফতি গিয়াস উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, হাফিজ নুরুল হক, সুজেল মিয়া,মুহিবুর রহমান, আব্দুল হক, সাজ্জাদুর রহমান, নজরুল ইসলাম, কাউন্সিলর সুহেল আহমেদ, হিন্দু কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উদযাপন পরিষদের সভাপতি সতীশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হীরা মোহন দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, কেন্দ্রীয় দুর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিভাস দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অমিত দেব, হিন্দু কমিউনিটি নেতা দ্বিপক দে, নিশী কান্ত রায়, অতীন্দ্র সূত্রধর, ডাক্তার বুলু দে, অধির দাস প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত