সিলেটটুডে ডেস্ক

০৪ নভেম্বর, ২০২৬ ০০:৫০

জেলহত্যা দিবসে সিলেটে আওয়ামী লীগের আলোচনা সভা

জেলহত্যা দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা করেছে সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সিলেট নগরের কুমারপাড়া এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনিন হোসেন চৌধুরী।

সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য বোরহান উদ্দিন আহমদ মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য তপন মিত্র, এমাদ উদ্দিন মানিক, অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সদস্য আব্দুল বারী, ডা. নাজরা চৌধুরী, শহিদুর রহমান শহিদ, সিলেট জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন, সাবেক সিটি কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুস সোবহান, ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট মহানগরের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেন হায়দার, বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ, মহানগর যুবলীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ফয়সাল আজাদ খান, ফারুক আহমদ মনি, সিলেট জেলা যুবলীগ নেতা শাহিন আহমদ, লোকমান আহমদ, আব্দুল কাইয়ুম, ওবায়দুল হক সুহেল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরান আহমদ, মহানগর যুবলীগের নাজমুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক নজির হোসেন লাহিন, দিদার হোসেন সাজু, তাহমিদ শাহরিয়ার চৌধুরী রিজু, ইসলাম উদ্দিন বাবলু, রহিম চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, সুমন চৌধুরী, জয়ন্ত দেব,তানভীর হাসান চৌধুরী হিমেল প্রমুখ।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার মাত্র ৭৯ দিনের মাথায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তাবেষ্টনীর ভেতরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা। গুলি ও বেয়নেটের আঘাতে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামানকে।

আপনার মন্তব্য

আলোচিত