সিলেটটুডে ডেস্ক:

২৯ অক্টোবর, ২০২১ ০১:০৩

সিলেটে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ গ্রেপ্তার ১০

সিলেটে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর লালদিঘিরপাড়স্থ হোটেল সোনালী (আবাসিক)- এ অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- জাকির আহমদ (২২), পিন্টু দাস (৩০), মো. সাজু মিয়া (২৬), নুরু মিয়া (৩৫), মো. মইনুল হক (৩৯), শুভ দাস (২০), বৃষ্টি আক্তার (১৮), সাথী আক্তার (১৯), স্মৃতি (২৬) ও রুনা আক্তার (২৭)।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান ও পুলিশ পরিদর্শক অলক কুমার দত্ত। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের মালিক তাজু ওরফে কানা তাজুসহ আরো কয়েকজন পালিয়ে যায়। হোটেল সোনালীতে তাজু ওরফে কানা তাজু ও ম্যানেজার নুরু মিয়া দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান থেকে তরুণী ও যুবতীদের হোটেলে নিয়ে রাখছেন এবং তাদের দিয়ে পতিতাবৃত্তির কাজ করাচ্ছেন।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় হোটেলের মালিক ও ম্যানেজারসহ সকল অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত