৩০ অক্টোবর, ২০২১ ১৫:১০
মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি- এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকালে থানা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি ঢাকা সিলেট মহাসড়ক সহ শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।
পরে থানা হল রুমে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। থানার পুলিশ পরিদর্শক মাঈন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
আরোও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, ওসি আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, আওয়ামী লীগ নেতা বেণু রঞ্জন রায়, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, মোঃ আপন মিয়া, ফারুক পাঠান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টিপু, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, সাংবাদিক আইয়ুব খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনু মো. সুমন প্রমুখ।
আপনার মন্তব্য