ছাতক প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২১ ২২:১৮

শামসুদ্দিন শিশু মিয়া স্মরণে ছাতকে শোক সভা

সুনামগঞ্জের ছাতকের জিয়াপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিংচাপইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন শিশু মিয়া স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) বিকেলে পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতা মোজাহিদ আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারা বাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম রশিদ আহমদ, সিংচাপইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমতা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ নাছির উদ্দিন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা অ্যাডভোকেট শাহাব উদ্দিন, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির মিয়া।

এছাড়াও আরও বক্তব্য দেন আব্দুল কাইয়ুম, আব্দুস সোবহান, তৈয়বুর রহমান, আমজাদ আলী, আসকর আলী, কয়েছ মিয়া, আওয়ামী লীগ নেতা কদরিছ খান, মনিরুজ্জামান সেলিম, শাহীন আহমদ তালুকদার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম প্রমুখ।

সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল মুকিত।

প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, শামসুদ্দিন শিশু মিয়া এই এলাকার একজন নিবেদিত মানুষের নাম। এলাকার শিক্ষার উন্নয়নসহ সমাজ উন্নয়নের তার ব্যাপক অবদান রয়েছে। তিনি একাধারে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ন্যায় বিচারক ও একজন শিক্ষানুরাগী ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত