০৫ নভেম্বর, ২০২১ ০২:৪০
দীপাবলি হচ্ছে অন্ধকার বিদূরিত করার লক্ষ্যে আলোর উৎসব। শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এ উৎসব উদযাপন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি দ্বিতীয় বৃহত্তম উৎসব।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে দীপাবলি উৎসব উদযাপন করা হয় মৌলভীবাজারের বড়লেখায়। দীপাবলির আলোয় রঙিন হয়ে ওঠে বাড়িঘর ও পূজামণ্ডপ।
সরেজমিনে দেখা যায়, ২ নম্বর দাসেরবাজার ইউনিয়নের গুলুয়া গ্রামে আলোয় আলোয় রঙিন হয়ে ওঠে প্রতিটি পরিবার। আঁধারের শক্তিকে পিছনে ফেলে নতুন আলোর আশায় দীপাবলি পালন করেন সবাই। গুলুয়া গ্রামের ‘গুলুয়া যুব সংঘ’ প্রতি বছরই দীপাবলিতে আলোকসজ্জা করে। ধারবাহিকভাবে এবারও এই আয়োজন ছিল। এলাকার কয়েক কিলোমিটার রাস্তায় তারা মোমবাতি জ্বালিয়ে দীপাবলি উৎসব উদযাপন করা হয়।
গুলুয়া গ্রামের মঙ্গলদ্বীপ আলোকসজ্জার অন্যতম উদ্যোক্তা সুমিত দাস বলেন ‘আমাদের এ আয়োজন হয়ে আসছে অনেক বছর ধরে। পৃথিবীর মঙ্গল তথা আমাদের সবার মঙ্গল কামনায় বিশেষ এই আয়োজন। আমাদের গ্রামের সবাই একত্রিত হয়ে ‘গুলুয়া যুব সংঘ’ এর আয়োজনে দীপাবলি উৎসব উদযাপন করি। দীপাবলির আলোতে সবার জীবন উজ্জীবিত হোক এটাই আমাদের কাম্য।’
এদিকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য রাতে মণ্ডপে মণ্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আপনার মন্তব্য