নবীগঞ্জ প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২১ ২০:৩৬

নবীগঞ্জে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

হবিগঞ্জের নবীগঞ্জে তেলবাহি লরির ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেল বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শামিম আহমদ উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামের আলাই মিয়ার ছেলে।

এতে মোটর সাইকেল আরোহী আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধঘন্টা যানচলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্বার করে এবং যানচলাচল স্বাভাবিক করে।

গুরুতর আহত শের আলী (৩০) ও আতাউর রহমান (৩১) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত