নিজস্ব প্রতিবেদক:

০৫ নভেম্বর, ২০২১ ২১:০৯

দক্ষিণ সুরমায় ৩ জুয়াড়ি গ্রেপ্তার

দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে লালাবাজার এলাকায় এই অভিযান হয়েছে।

শুক্রবার সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সেবুল মিয়া (২৮), জাবেদ (৩০), মো. তফুর মিয়া (৫০)।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর তাদের আদালতে পাঠানো হয়।’

আপনার মন্তব্য

আলোচিত