নিজস্ব প্রতিবেদক:

০৫ নভেম্বর, ২০২১ ২১:৪৮

নগরীতে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

সিলেট নগরীতে অভিযান চালিয়ে র‌্যাব ডাকাত দলের সক্রিয় সদস্য লিয়াকত আলীকে (৪০) গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে জালালাবাদ থানা এলাকায় এই অভিযান চালানো হয়েছে।

লিয়াকত আলী জালালাবাদ থানার চৌধুরী গাঁও বাশির আলীর ছেলে।

লিয়াকত লামাবাজার এলাকায় সংঘটিত একটি ডাকাতি মামলায় অভিযুক্ত।

শুক্রবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত