নিজস্ব প্রতিবেদক:

০৯ নভেম্বর, ২০২১ ২০:৩০

গোয়াইনঘাটে ১২২৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে র‌্যাব ১ হাজার ২২৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৮ নভেম্বর) উপজেলার জাফলং চা বাগান পাঁচ হাতির খেল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-৯ সিলেট এসব তথ্য জানায়।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মনিল ভূমিজ (২৮)। মনিল উপজেলার উত্তর প্রতাপপুর গ্রামের মৃত গণেশ ভূমিজের ছেলে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গোয়াইনঘাট থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

আপনার মন্তব্য

আলোচিত