তাহিরপুর প্রতিনিধি

১০ নভেম্বর, ২০২১ ১৩:২১

তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বৈশাখ, সম্পাদক সাব্বির

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে তাহিরপুর সদর বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে পূর্ব নির্ধারিত আলোচনা সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

সভায় দৈনিক মানব কণ্ঠ ও সিলেটের ডাকের তাহিরপুর প্রতিনিধি রমেন্দ্র নারায়ণ বৈশাখকে সভাপতি ও দৈনিক ইত্তেফাক ও শ্যামল সিলেটের তাহিরপুর প্রতিনিধি আলম সাব্বিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

নব গঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ সভাপতি কামাল হোসেন ( দৈনিক সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া (আমাদের সময়, বাংলাদেশটুডে ও সিলেটটুডে২৪), যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক আহমেদ কবির (আলোকিত সকাল), সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার (দৈনিক লাল সবুজের দেশ), সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আখঞ্জী ( সিলেট প্রতিদিন), দপ্তর সম্পাদক রোকন উদ্দিন তালুকদার ( বঙ্গবাজার পত্রিকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ আলম (দৈনিক বাংলাদেশ ট্রিবিউন), অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম (বিজয়ের কণ্ঠ), শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ ( সুনামগঞ্জের সময়), যুব ও ক্রীড়া সম্পাদক খোরশেদ আলম ( বাংলার আলো)।

কমিটি সম্মানিত সদস্য হলেন, আবুল কাশেম (ভোরের পাতা), রাজন চন্দ (দৈনিক আজকের পত্রিকা) , মবিনুর মিয়া ( মুক্তিযুদ্ধের কণ্ঠ)।

আপনার মন্তব্য

আলোচিত