ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

১০ নভেম্বর, ২০২১ ১৬:৫৭

ফেঞ্চুগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির

সিলেটের ফেঞ্চুগঞ্জে মো. ইসমাঈল আলী চৌধুরীর স্মরণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার নুরপুর গ্রামে ইসমাঈল আলী চৌধুরীর নিজ বাড়িতে বি.আর টি ইউকের সহযোগিতায় এ চক্ষু সেবা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ চক্ষু শিবিরে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। এতে বাছাইকৃত ৬০ জন ছানি রোগীকে অপারেশনের জন্য সিলেট ভার্ড চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। চক্ষু শিবিরে সেবা প্রদান করেন সিলেট ভার্ড চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল ইসলাম ও আমিনা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী জালাল মোহাম্মদ আল্লামা সোলায়মান চৌধুরী, দুলাল মোহাম্মদ আল্লামা মেহেদী চৌধুরী, ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, রাশেদুল হাসান চৌধুরী, রাহিবুল হাসান চৌধুরী সুজন, মেহেদী হাসান চৌধুরী শাহী, নাঈম চৌধুরী, শাফি চৌধুরী, মারুফ চৌধুরী, মালেক আহমদ, রিপন চৌধুরী ও সাকির চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত