সিলেটটুডে ডেস্ক

১১ নভেম্বর, ২০২১ ১৯:০৭

পররাষ্ট্রমন্ত্রীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে সিলেটে ‘ধিক্কার মিছিল’ শুক্রবার

শারদীয় দুর্গোৎসব ও তৎপরবর্র্তী সময়ে সংঘটিত সাম্প্রদায়িক হামলা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে মিথ্যাচার অভিহিত করে প্রতিবাদে শুক্রবার সিলেটে 'ধিক্কার মিছিলের' আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিকাল ৪টায় রেজিষ্ট্রারী মাঠ থেকে এ মিছিল শুরু হবে।

সবাইকে এই মিছিলে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক কৃপেশ পাল ও সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃতুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ দেব।

আপনার মন্তব্য

আলোচিত